গোটা ঘটনাটার ভিডিও ভাইরাল হয়ে যায় সোস্যাল মিডিয়ায়। সেখানে অসহায় পুলি‌শকর্মীকে দূরে দাঁড়িয়ে গোটা ঘটনাটা দেখতে দেখা গিয়েছে। ওই ‘গরু পাচারকারী’কে নির্মম ভাবে পেটানোর পর বিবস্ত্র করে তাঁকে বেশ কিছুটা পথ হাঁটানো হয়।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কিছু দিন আগেই বলেছিলেন, গরু পাচারকারীদের কোনও ভাবেই বরদাস্ত করা হবে না। তবে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন, সেই আর্জিও জানিয়েছিলেন যোগী।