সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

গরু ডিম পাড়ে আর গাছে ধরে চিজ, বিশ্বাস যে দেশের ছাত্রদের

নিউজ ডেস্ক৬ ডিসেম্বর ২০১৯২ মিনিট পড়া
গরু ডিম পাড়ে আর গাছে ধরে চিজ, বিশ্বাস যে দেশের ছাত্রদের

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গরু ডিম পাড়ে, চিজ ধরে গাছে– এমন বিশ্বাসও মানুষ করতে পারে! ঘটনা কিন্তু সত্যি। ব্রিটেনের শিক্ষার্থীদের একটি উল্লেখযোগ্য অংশ এখনও জানে যে, তারা যে ডিম খায় সেটি গরুর পাড়া। আর দুধ ও চর্বি দিয়ে তৈরি চিজ এটি গাছে ধরে। ব্রিটেনের ৬ থেকে ১১ বছর বয়সী শিশুদের নিয়ে এক সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।

ব্রিটেনের প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সমীক্ষাটি করা হয়েছিল। রিপোর্ট বলছে, তিনজনের মধ্যে একজন ছাত্র বিশ্বাস করে যে, গরু ডিম পাড়ে, আবার ১০ জনের মধ্যে তিনজন ছাত্র জানে না যে, টুনা মাছ আসলে কী! সে রকমই ১০ জনের মধ্যে একজন কোনো দিনও টমেটো খায়নি।

সমীক্ষার ফল দেখে গবেষকরা হতাশ। তারা বলছেন, এই সমীক্ষার ফল শুধু শিশুদের জন্যই নয়, তাদের বাবা-মা ও শিক্ষকদের জন্যও লজ্জাজনক। কারণ তাদের বাচ্চাদের ডিম ও ডিমের গুণাগুণ সম্পর্কে সামান্যতম জ্ঞানও নেই।

সমীক্ষার রিপোর্ট দেখে বিশেষজ্ঞরা বলছেন, ব্রিটেনের খুদে শিক্ষার্থীদের মধ্যে খাবার বিষয়ে বা খাদ্যের গুণাগুণ নিয়ে ন্যূনতম জ্ঞান পর্যন্ত নেই। এর থেকে বোঝা যাচ্ছে যে, বাবা-মা ও শিক্ষকদের– শিক্ষার্থীদের ওপর আরও বেশি নজর রাখতে হবে।

এই সমীক্ষাটি করে একটি দাতব্য প্রতিষ্ঠান। দুবছর আগেও ব্রিটিশ নিউট্রিশন ফাউন্ডেশনও একটি সমীক্ষা করিয়েছিল। সেই গবেষণা প্রতিবেদনে বলা হয়েছিল– তিনজনের মধ্যে একজন শিক্ষার্থী মনেপ্রাণে বিশ্বাস করে যে, চিজ আসলে গাছে ধরে আর টমেটো মাটির নিচে থাকে।