সদ্য প্রকাশিত
যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন নাশকতার ষড়যন্ত্র সম্মিলিতভাবে প্রতিরোধ করা হবে : প্রিন্স দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা অনস্বীকার্য : রিজভী
বিচিত্র

গরুর পরে মাছ খাওয়াতেও ‘হিন্দু’ নিষেধাজ্ঞা! বাঙালির পাতে টান

নিউজ ডেস্ক২৩ জুলাই ২০১৭২ মিনিট পড়া
গরুর পরে মাছ খাওয়াতেও ‘হিন্দু’ নিষেধাজ্ঞা! বাঙালির পাতে টান

সিল্কসিটিনিউজ ডেস্ক: বিগত কয়েক মাসে নেতা-মন্ত্রী, রাজনীতি, সিনেমার সঙ্গে সঙ্গে খবরের শিরোনামে বারবার উঠে এসেছে চারপেয়ে প্রাণী ‘গরু’। আর এই গরু বা গোমাতা-র ‘বিপদ আপদে’ ঝাপিয়ে পড়ছেন ‘গোরক্ষক’ নামে একদল মানুষ। কোনও ব্যক্তিকে গরু, থুড়ি ‘গোমাতা’ নিয়ে যেতে দেখলেই রে-রে করে রাস্তায় ফেলে বেধড়ক মেরে সোজা যমের দুয়ারে পাঠিয়ে দেন এই গোরক্ষকরা। রক্ষীর দায়িত্বে তাঁরা দায়িত্ববান এবং নিখুঁত।

গরুর পরে এবার ঈশ্বরের আসনে বসতে চলেছে আর এক জীব। একে মাঠে, ঘাটে, বনে, জঙ্গলে দেখতে পাওয়া যায় না। এর চিরকালের বাসা হল জলের তলায় এবং বাঙালির খাবারের পাতে। ‘মাছ’ নামক এই জীবটিকে ছাড়া বাঙালির পাত মরুভূমির মতো। বর্ষা আসতেই বাঙালির পাতে জায়গা করে নিতে মাছেদের রানি ইলিশও মোহনায় এসে হাজির হয়। তাদের মধ্যেও প্রতিযোগিতা চলে। যার আকার যত বড়, সে তত বেশি সমৃদ্ধশালী বাঙালির পাতে জায়গা করে নেয়। কিন্তু মাছ ও বাঙালির এই পুরনো রসায়নে এবার নজরদারি চালাচ্ছে ‘সারা ভারত মৎস রক্ষা কমিটি’।

‘মৎস-রক্ষক’-দের মতে, মাছ হল ভগবান বিষ্ণুর একটি অবতার। অর্থাৎ মাছ খাওয়া আর ঈশ্বরকে খাওয়া সমান। তাই মাছ খেলেই সঙ্গে খেতে হবে ‘উদোম পিটুনি’। এই সংগঠনেরই এরকম একটি পোস্ট সোশ্যাল মিডিয়াতে ঘুরপাক খাচ্ছে। কিন্তু মাছকে ‘মৎস্যাবতার’-এ স্থায়ী ভাবে পরিণত করলে যে বাঙালিকে আধপেটা হয়ে বাঁচতে হবে! এই ভেবে প্রমাদ গুনছে ‘মাছে ভাতে’ বাঙালি। সূত্র: এবেলা