সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

গরমে অতিষ্ঠ ইউরোপে পুরুষরা কেন স্কার্ট পরছে

নিউজ ডেস্ক২৯ জুন ২০১৭১ মিনিট পড়া
গরমে অতিষ্ঠ ইউরোপে পুরুষরা কেন স্কার্ট পরছে

সিল্কসিটিনিউজ ডেস্ক: ব্রিটেন এবং ইউরোপের আরও কিছু দেশে গরমে অতিষ্ঠ পুরুষ এবং ছেলেরা এখন স্কার্ট পরতে শুরু করেছেন।

ফ্রান্সে বাস ড্রাইভাররা গরমে টিকতে না পেরে লং ট্রাউজার্স ছেড়ে স্কার্ট ধরেছেন।

শর্টস বা খাটো প্যান্ট পরার ওপর যেহেতু বিধিনিষেধ আছে, তাই ন্যান্টস এর সিএফডিটি সেমিটান ইউনিয়নের সদস্য বাস ড্রাইভাররা স্কার্ট পরে কাজে আসতে শুরু করেছেন।

ড্রাইভারদের স্কার্ট পরে কাজে আসার ভিডিও সেখানে এক লক্ষ ষাট হাজার বার অনলাইনে দেখেছেন মানুষ।

ইউনিয়নের একজন সদস্য গ্যাব্রিয়েল ম্যাগনের বলেন, যখন উইন্ডস্ক্রীনের পেছনে ৫০ ডিগ্রি তাপমাত্রায় আপনাকে সারাদিন বসে থাকতে হচ্ছে, তখন এই কাজের পরিবেশ গ্রহণযোগ্য হতে পারে না।”

তিনি বলেন, আমরা চাই কোম্পানি কিছু একটা করুক। যখন গরম এত বেড়ে যাচ্ছে তখন যেন আমরা শর্টস পরতে পারি, নিয়ম সেভাবে বদলানো হোক।”

কয়েকদিন আগে ব্রিটেনের একটি স্কুলের ছাত্ররাও একই ভাবে স্কার্ট পরে ক্লাশে এসেছিল স্কুলের ইউনিফর্ম নীতির প্রতিবাদ জানাতে।

বাকিংহামশায়ারের এক কল সেন্টারের এক কর্মীকে অবশ্য স্কার্ট পরে কাজে আসার পর বাড়িতে ফেরত পাঠানো হয়। কারণ তার পোশাক কোম্পানির ড্রেস কোডের পরিপন্থী ছিল।