সদ্য প্রকাশিত
পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন
অপরাধ ও দুর্নীতি

গণমাধ্যমের ওয়েবসাইট নকলকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক২৫ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
গণমাধ্যমের ওয়েবসাইট নকলকারী গ্রেপ্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক: গণমাধ্যমের ওয়েবসাইট নকল করার অভিযোগে এনামুল হক নামে একজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার বিকালে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করে জানান, শনিবার দুপুরে তাকে বিমানবন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে কমলাপুর রেলওয়ে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এনামুল দক্ষিণ কোরিয়ার কিওংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে (কেএনইউ) পিএইচডি করছেন। তার গ্রামের বাড়ি পাবনায়।

মহিউদ্দিন ফারুকী বলেন, এনামুল হক কোরিয়াতে বসে বিবিসি বাংলা, প্রথম আলোসহ অন্তত ২২টি খ্যাতনামা গণমাধ্যমের ওয়েবসাইট নকল করেছিল। বাংলাদেশে বসে তার মাস্টার কার্ড ব্যবহার করে ডোমেন কিনতো, এরপর কোরিয়াতে বসে নকল সাইট তৈরি করতো।

‘এনামুল হক ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। তখন তিনি ছাত্রশিবিরের রাজনীতিতে জড়িত ছিলেন। বৃত্তি পেয়ে কোরিয়ায় পিএইচডি গবেষণায় চলে যান। সেখানে বসে এসব নকল সাইট তৈরি করতেন। এসব নকল সাইট তৈরির সঙ্গে বাংলাদেশ, কোরিয়া ও ইতালিতে বিশাল একটি চক্র আছে। নকল ওয়েবসাইট থেকে যা আয় হতো তার ৭০ শতাংশ শিবিরের ফান্ডে দেওয়া হত।’

এর আগে গত বুধবার থেকে এনামুল হক নিখোঁজ ছিলেন বলে তার পরিবার জানিয়েছে। এ বিষয়ে দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিল তার পরিবার।

এনামুলের স্ত্রী নাজমিন সুলতানা জানান, আমরা শুনতে পেরেছি র‌্যাব  তাকে আটক করেছে। তবে, আমরা ঠিকভাবে এখনও জানিনা কেন, কি জন্য তাকে আটক করা হয়েছে। গত ২৩ অক্টোবর দেশে এসেছিলেন এনামুল।

রাজধানীর দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা জানান র‌্যাব তাকে গ্রেপ্তার করেছে বলে আমরাও শুনেছি।