সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

গণভবনের সামনে গুলিতে পুলিশ নিহত

নিউজ ডেস্ক২৭ মে ২০১৭১ মিনিট পড়া
গণভবনের সামনে গুলিতে পুলিশ নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের সামনে গুলিতে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) এক সদস্য নিহত হয়েছেন। তাঁর নাম আতিকুর রহমান (২৮)। তিনি তখন দায়িত্বে ছিলেন।

 

গতকাল শুক্রবার রাত সোয়া ১২টার দিকে আতিকুরকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে তাঁর মৃত্যু হয় বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক সার্জন জেসমিন নাহার।

 

চিকিৎসক আরো বলেন, ‘নিহতের বুকের ডান পাশে গুলি রয়েছে।’

 

শেরেবাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি জি বিশ্বাস বলেন, ‘এসপিবিএন কর্তৃপক্ষ জানিয়েছে, আতিকুর গণভবনের উত্তর পাশের গেট সংলগ্ন মসজিদের সামনে দায়িত্ব পালন করছিলেন। এ সময় নিজের গুলি তাঁর ডান বুকে লেগে থাকতে পারে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) বাবুল মিয়া জানান, আতিকুর রহমানকে গুলিবিদ্ধ অবস্থা এসপিবিএন সদস্যরা হাসপাতালে নিয়ে আসেন। তাঁরা জানান, আতিকুর সে সময় দায়িত্বরত অবস্থায় ছিলেন। তবে কীভাবে তিনি গুলিবিদ্ধ হয়েছেন তা জানাতে পারেননি তাঁরা।

সূত্র: এনটিভি