সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

গণফোরাম চায় ২৫ আসন

নিউজ ডেস্ক১৬ নভেম্বর ২০১৮২ মিনিট পড়া
গণফোরাম চায় ২৫ আসন

সিল্কসিটিনিউজ ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন। তার নেতৃত্বেই চলছে বিএনপিসহ অন্য দলগুলো। এই জোট ক্ষমতায় গেলে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে তার নামই সামনে আসছে। ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশগ্রহণের ঘোষণা দেওয়ার পরই সামনে চলে এসেছে আসন ভাগাভাগির বিষয়টি। এ নিয়ে চলছে দেন দরবার।

এরই মধ্যে জোট নেতারা মনোনয়ন নিয়ে দফায় দফায় বৈঠকও করছেন। ইতোমধ্যে জোটের সব দল ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। চলছে দলীয় মনোনয়ন ফরম বিক্রির ধুম।

ড. কামাল হোসেনের মূল দল গণফোরামও তাদের দলীয় মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি করছে। ইতোমধ্যে তাদের শতাধিক ফরম বিক্রিও হয়েছে। এর মধ্যে থেকে যাচাই-বাছাই করে ২৫ জনের তালিকা দেওয়া হবে ঐক্যফ্রন্টের কাছে। এছাড়াও ড. কামাল হোসেনের পছন্দের কিছু সুশীল সমাজ ও মানবাধিকারকর্মী রয়েছেন। কামাল হোসেন চাইছেন সমাজের গ্রহণযোগ্য এসব ব্যক্তিরা সংসদে আসুক। তাদের জন্যও তিনি জোটের কাছে ২৫টি আসন চাইতে পারেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গণফোরামের এক নেতা বাংলানিউজকে বলেন, ড. কামাল স্যার ৫০টি আসন চাইবেন। এর মধ্যে দলের ২৫ জন ও সুশীল সমাজের ২৫ জনের তালিকা দেওয়া হবে।

দলের নামের তালিকা মোটামুটি চূড়ান্ত হলেও সুশীলদের তালিকা চূড়ান্ত হতে আরো দুই/তিন দিন লাগবে। ১৮ তারিখের পরে এই তালিকা নিয়ে বসবে ঐক্যফ্রন্ট।

গণফোরাম তাদের দলের যাদের নাম প্রস্তাব করতে পারে তারা হলেন- সভাপতি ড. কামাল হোসেন যার আসন ঠিক হয়নি। এরপর আছেন নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী চট্টগ্রাম-১৪, নির্বাহী সভাপতি মফিজুল ইসলাম খান কামাল মানিকগঞ্জ-৩, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ঢাকা-২, প্রেসিডিয়াম সদস্য এএইচ এম খালেকুজ্জামান ময়মনসিংহ-৮, এসএম আলতাফ হোসেন নরসিংদী-২ অথবা ঢাকা-৫, জগলুল হায়দার আফ্রিক নরসিংদী-৩, জামাল উদ্দিন আহমেদ ঢাকা-২০, আ ও ম শফিক উল্লাহ লক্ষীপুর-৩, মোস্তাক আহমেদ কুমিল্লা-৩, প্রশিক্ষণ সম্পাদক রফিকুল ইসলাম পথিক মেহেরপুর-২, শ্রম বিষয়ক সম্পাদক জানে আলম চট্টগ্রাম-১৩, স্থায়ী কমিটির সদস্য সেলিম আকবর চাঁদপুর-৩, স্থায়ী কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাহমুদ শেরপুর-৩, মৌলভীবাজার জেলা নেতা আব্দুর রশীদ মাখন মোলভীবাজার-৩, সম্পাদক মণ্ডলীর সদস্য হাসিব চৌধুরী হবিগঞ্জ-৩, মকসুদুর রহমান গাইবান্ধা-২, আব্দুর রহমান জাহাঙ্গীর কুমিল্লা-১১, রবিউল ইসলাম তরফদার জামালপুর-৪, মো. মিজানুর রহমান মাগুরা-১, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী ঢাকা-১৮, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম গাজীপুর-১, আলী নূর বাদল সাতক্ষীরা-২, মহিলা সম্পাদক ফরিদা ইয়াসমিন নরসিংদী-৪, গণফোরামের ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোহাম্মদ উল্লাহ মধু পটুয়াখালী-৩ আসন থেকে মনোনয়ন চাইবেন।

এদিকে, ঐক্যফ্রন্টের শরিক জেএসডি ১৫, কৃষক শ্রমিক জনতা লীগ ১০ ও নাগরিক ঐক্য ১০টি আসন চাইবে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।