সদ্য প্রকাশিত
রাজনীতি

গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

নিউজ ডেস্ক৭ এপ্রিল ২০১৯১ মিনিট পড়া
গণপূর্ত মন্ত্রীর পিতার মৃত্যুতে ওবায়দুল কাদেরের শোক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপির পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

সিঙ্গাপুরে অবস্থানরত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. আবু নাছের প্রেরিত শোকবার্তায় এসব তথ্য জানানো হয়।

এর আগে রোববার সকাল ৭টা ২০ মিনিটে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিমের বাবা বীরমুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক শেখ ইন্তেকাল করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।