সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

গণঅভ্যুত্থানে আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

নিউজ ডেস্ক১৯ অক্টোবর ২০২৪১ মিনিট পড়া
গণঅভ্যুত্থানে আহত পথশিশুদের চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

সিল্কসিটিনিউজ ডেস্ক :

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার গুলিস্থানসহ বিভিন্ন জায়গায় আহত পথশিশুদের সুচিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।

শনিবার বিকালে (১৯ অক্টোবর) তারেক রহমানের পক্ষ থেকে রাজধানীর গুলিস্থানে বেশ কয়েকজন পথশিশুর সঙ্গে দেখা করে তাদের চিকিৎসার সার্বিক দায়িত্ব নেওয়ার বার্তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

এ সময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন প্রমুখ।

 

সূত্র: বাংলা ট্রিবিউন