সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
বিচিত্র

খেলা দেখার জন্য ছেলের বিয়েতে এলেন না বাবা-মা

নিউজ ডেস্ক৩০ অক্টোবর ২০২১১ মিনিট পড়া
খেলা দেখার জন্য ছেলের বিয়েতে এলেন না বাবা-মা

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বিয়ের অনুষ্ঠানে আর কেউ থাকুক কিংবা না থাকুক বর-কনের বাবা-মা অবশ্যই উপস্থিত থাকেন। কিন্তু বিয়েতে নিমন্ত্রণ পেয়ে সবাই উপস্থিত। শুধু এলেন না বরের বাবা-মা! সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে এক যুবকের সঙ্গে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক কমিউনিটি ফোরাম রেডিটে এই ঘটনা শেয়ার করেছেন এক তরুণী। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে বৃহস্পতিবার ডেইলি মেইল এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই তরুণী রেডিটে লিখেছেন, সপ্তাহ দুয়েক আগে আমার বোনের বিয়ে ছিল। তিন মাস আগেই সেই বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু আগে থেকেই বরের বাবা-মা জানিয়ে রেখেছিলেন তারা বিয়েতে উপস্থিত থাকতে পারবেন না।

কারণ বিয়ের সময় চলবে একটি খেলা। সেই খেলা দেখার জন্যই ছেলের বিয়েতে থাকতে পারবেন না তারা। দু’সপ্তাহ ধরে চলা প্রতিযোগিতার জন্য নিজের ছেলের বিয়ের দিন আসেননি তারা।

ওই তরুণী আরও জানান, বিয়েতে ফুল আনার দায়িত্ব ছিল বরের মা-বাবার। কিন্তু তারা উপস্থিত থাকবেন না বলে সেই দায়িত্বও নেননি।

ওই পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। খেলা দেখার জন্য ছেলের বিয়েতে না থাকায় নেটমাধ্যমে বরের বাবা-মায়ের কপালে জুটেছে ‘খারাপ’ তকমা। তবে কোথায় এই ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছু জানানো হয়নি।