সিল্কসিটিনিউজ ডেস্ক:
চলছে শীতের মৌসুম।শীতে খেজুরের রসের বরা ও পায়ের পছন্দ অনেকের।খেজুরের রসের বরার স্বাদ ভোলার নয়। আমরা সাধারণত তাল ও কাঁঠালের বরা খেয়ে থাকি।তবে আপনি চাইলে পরিবারের প্রিয়জনদের জন্য ঘরেই তৈরি করতে পারেন খেজুরের রসের বরা।
যা লাগবে

সুজি ১ কাপ, চালের গুঁড়া ১ থেকে ২ কাপ, ময়দা পরিমাণমতো, ডিম ১টি, লবণ পরিমাণমতো, চিনি ১ থেকে ২ চা চামচ।
রসের জন্য
খেজুরের রস ২ কাপ, চিনি ১ টেবিল চামচ, লবণ ১ চিমটি, তেজপাতা ১টি, দারুচিনি ২ থেকে ৩টি, এলাচ ২ থেকে ৩টি।
যেভাবে করবেন
সুজি, চালের গুঁড়া, ময়দা, ডিম, লবণ ও চিনি একসঙ্গে মেখে ছোট ছোট বল করতে হবে। এ বলগুলোকে ডুবু তেলে লাল করে ভেজে নিন। আলাদাভাবে রস অন্য চুলায় বসাতে হবে।
অর্ধেক কমে এলে লবণ, চিনি, তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে একটু ঘন করুন। জ্বাল দেয়া অবস্থায় বলগুলোকে ২ থেকে ৩ মিনিট পর চুলার জ্বাল নিভিয়ে নিন। এরপর সাজিয়ে পরিবেশন করুন মজাদার খেজুরের রসবরা।









