নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী রেল স্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা কপোতাক্ষ ট্রেনের এক যাত্রী ট্রেন থেকে নেমেই মৃত্যুবরণ করেছেন। তাকে প্লাটফর্মে পড়ে থাকতে দেখে নিরাপত্তা কর্মীরা তাকে উদ্ধার করে।


তার নাম আব্দুল কুদ্দুস (৫০)। তিনি কুষ্টিয়া সদর থেকে এসেছিলেন। তাকে উদ্ধার অটোরিকশায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী পশ্চিম রেলওয়ে জিআরপি থানা অফিসার মো. শাহ কামাল জানান, এক ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো জানা যায়নি ওই ব্যক্তির কি অবস্থা।
তবে পরিবার দাবি করেছেন তিনি মারা গেছেন।
স/আ








