সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

খুলনায় প্রজন্ম লীগের কার্যালয় থেকে ফেনসিডিল উদ্ধার

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
খুলনায় প্রজন্ম লীগের কার্যালয় থেকে ফেনসিডিল উদ্ধার

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনায় প্রজন্ম লীগের কার্যালয় থেকে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এ সময় দপ্তর সম্পাদক আল আমিন বয়াতিকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেল ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৬ এর সহকারী পুলিশ সুপার নুরুজ্জামের নেতৃত্বে খুলনার শঙ্খ মার্কেটে অবস্থিত প্রজন্ম লীগের কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় কার্যালয়ের মধ্য হতে ২৯ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব সদস্যরা।

এ ঘটনায় র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং জানান, এ ব্যাপারে খুলনা থানায় মামলা দায়ের করা হবে।

তিনি আরো জানান, এই ফেনসিডিল বিক্রয় ও আনা নেওয়ার কাজে আসাদ (১১) নামের এক শিশুকে ব্যবহার করা হয়। র‍্যাব আসাদকে আটক করেছে। তাকে কিশোর অপরাধ সংশোধানাগারে প্রেরণ করবে।

এদিকে আটককৃত প্রজন্ম লীগের দপ্তর সম্পাদক আল আমিন বয়াতি জানায়, এই ফেনসিডিল ইয়ং বয়েস ক্লাবের নাসির তাকে দিয়ে গেছে।

সূত্র: অনলাইন