সদ্য প্রকাশিত
গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে ঢাকাসহ ৮ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন ‘হোম অ্যালন’-এর সিক্যুয়ালে ফিরছেন সেই কেভিন
দুর্ঘটনা

খুলনায় ডুমুরিয়ায় বাস খাদে পড়ে নিহত ৫,আহত ১৫

নিউজ ডেস্ক২১ জুন ২০১৮১ মিনিট পড়া
খুলনায় ডুমুরিয়ায় বাস খাদে পড়ে নিহত ৫,আহত ১৫

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনার ডুমুরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে পাঁচজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছে। নিহতদের সবাই বাসটির ছাদে ছিলেন। ডুমুরিয়ার বরাতিয়ায় উপজেলার খুলনা-সাতক্ষীরা মহাসড়কে আজ বৃহস্পতিবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, খুলনার পাইকগাছা থেকে খুলনাগামী মৌমিতা পরিবহনের যাত্রীবাহী বাসটি বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের বরাতিয়া এলাকায় অন্য একটি পরিবহনকে পথ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।

খুলনার ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন প্রথম আলোকে বলেন, যে পাঁচজন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন তাঁরা বাসটির ছাদে ছিলেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।