সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

খুলনায় আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

নিউজ ডেস্ক২৭ জুন ২০১৮২ মিনিট পড়া
খুলনায় আটকের পর ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

সিল্কসিটিনিউজ ডেস্ক:

খুলনায় আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাজু ও মানিক শেখ নামে দুই যুবক নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত রাজু ও মানিক শেখ মাদক বিক্রেতা। তাদের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে।

মঙ্গলবার দিনগত রাত সোয়া ৩টার দিকে মহানগরীর বাগমারা ব্যাংকার্স লেন এলাকায় ব্যাংকার্স মাঠে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মহানগরীর বাগমারা এলাকার মো. বাবুলের ছেলে রাজু ও মিস্ত্রিপাড়ার খালপাড় এলাকার সুলতান শেখের ছেলে মানিক শেখ।

খুলনা মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত উপপুলিশ কমিশনার সোনালী সেন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা থেকে রাজু ও মানিক শেখকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করা হয়। এর পর তাদের নিয়ে দিবাগত রাত সোয়া ৩টার দিকে অস্ত্র ও মাদক উদ্ধারে বাগমারা মেইন রোড এলাকায় যায় পুলিশ।

এ সময় সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থলে ওই দুজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। নিহতদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ১৫০ পিস ইয়াবা, দুটি রামদা, দুটি ছোরা জব্দ করা হয়েছে। নিহত দুজনের বিরুদ্ধে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ কয়েকটি মামলা রয়েছে বলে জানান উপপুলিশ কমিশনার।