সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

খাসজমি বুঝে পেল ভূমিহীন কৃষক লতিফ

নিউজ ডেস্ক৬ সেপ্টেম্বর ২০১৬১ মিনিট পড়া
খাসজমি বুঝে পেল ভূমিহীন কৃষক লতিফ

পুঠিয়া প্রতিনিধিঃ

রাজশাহীর পুঠিয়ায় বন্দোবস্তকৃত ৫ শতাংশ খাস জমি বুঝিয়ে দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী শেখ ২০১২-১৩ অর্থবছরে খাস জমি বন্দোবস্ত পাওয়া আঃ লতিফকে  এ জমি বুঝিয়ে দেন।

 

জানাযায়, উপজেলার ধোপাপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে ভুমিহীন আঃ লতিফকে ২০১২-১৩ অর্থবছরে ৫শতাংশ খাস জমি বন্দোবস্ত দেয়া হয়। কিন্তু দখল নিতে পারেনি। গত ০৫-০৯-১৬ তারিখে এসিল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করে ‘মোনায়েম মনি’ নামের একটি ফেসবুক আইডি থেকে খাস জমি বুঝে পায়নি ভূমিহীন আঃ লতিফ এমন স্ট্যাটাস দেওয়া হয়। ফেসবুকের স্ট্যাটাসটি সহকারী কমিশনার লিয়াকত আলী শেখ এর দৃষ্টি গোচর হলে তিনি পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে জমি বুঝিয়ে দেওয়ার প্রস্তুতি নিতে বলেন।

 

এবং আজ মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) লিয়াকত আলী শেখ নিজে উপস্থীত থেকে মাপ-জোখ করে দরিদ্র ভূমিহীন আঃ লতিফকে ৫ শতাংশ ধানি জমি বুঝিয়ে দেন। এসময় উপস্থীত ছিলেন কানুনগো এটিএম মিরাজ আলী, সার্ভেয়ার বিপুল চন্দ্র, পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

স/অ