সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
অপরাধ ও দুর্নীতি

খালেদা-তারেকের বিরুদ্ধে সাক্ষ্য ১০ জানুয়ারি

নিউজ ডেস্ক১৮ অক্টোবর ২০১৬১ মিনিট পড়া
খালেদা-তারেকের বিরুদ্ধে সাক্ষ্য ১০ জানুয়ারি

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ড্যান্ডি ডাইং কোম্পানির ঋণখেলাপির মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানসহ ১৬ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য ১০ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

 

মঙ্গলবার ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌস আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে এদিন ঠিক করেন।

 

আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার সময়ের আবেদন করেন। মামলার বাদী নজরুল ইসলাম তার জবানবন্দি শেষ করলেও জেরা বাকী রয়েছে।

 

মামলাটিতে গত ২২ ফেব্রুয়ারি খালেদা জিয়া ও তারেক রহমানসহ ১৬ আসামির বিরুদ্ধে ইস্যু গঠন করেন একই আদালত।

 

ড্যান্ডি ডাইং কোম্পানির ৪৫ কোটি টাকা খেলাপি ঋণের ওই মামলায় এর আগে মামলার আসামি কোকো মারা যান। এরপর ২০১৫ সালের ১৬ মার্চ একই আদালত খালেদা জিয়া ও কোকোর স্ত্রী-সন্তানদের আসামি হিসেবে পক্ষভুক্ত করেন।

 

২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।

সূত্র: রাইজিংবিডি