সদ্য প্রকাশিত
রাজনীতি

খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানা যাচ্ছে না: রিজভী

নিউজ ডেস্ক৪ এপ্রিল ২০১৮১ মিনিট পড়া
খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানা যাচ্ছে না: রিজভী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রকৃত শারীরিক অবস্থা কেমন তা জানা যাচ্ছে না বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

কারাগারে খালেদা জিয়ার প্রাপ্য অধিকার থেকে সরকার বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন তিনি।

গত ৮ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ড. আক্তারুজ্জামানের আদালত খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই আদালত খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয় আসামির সবাইকে মোট ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা ৮০ পয়সা অর্থদণ্ডে দণ্ডিত করেন। এ অর্থদণ্ডের টাকা প্রত্যেককে সমান অঙ্কে প্রদান করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়। রায়ের পর থেকে কারাগারে আছেন খালেদা জিয়া।

যুগান্তর