সদ্য প্রকাশিত
রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে কানাডিয়ান সাংসদের সাক্ষাৎ

নিউজ ডেস্ক৩০ মার্চ ২০১৭১ মিনিট পড়া
খালেদা জিয়ার সঙ্গে কানাডিয়ান সাংসদের সাক্ষাৎ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন কানাডিয়ান পার্লামেন্টের সদস্য নাথানিকেল আর্সকিন-স্মিথ। বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়।

 

বিএনপির মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, বৈঠকে বিএনপির কয়েকজন নেতাও ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, উপদেষ্টা রিয়াজ রহমান প্রমুখ।

 

বৈঠকের পর গণমাধ্যমে কোনও কথা বলেননি কানাডিয়ান সংসদ সদস্য। এ প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বৈঠকে মূলত দ্বিপাক্ষিক বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। দুই দেশের মধ্যকার সম্পর্ক কীভাবে আরও উন্নীতকরণ করা যায়, এ নিয়েও কথা বলেছেন দুই নেতা।’

সূত্র: বাংলা ট্রিবিউন