সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মিছিল

নিউজ ডেস্ক১১ জানুয়ারি ২০১৯১ মিনিট পড়া
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মিছিল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুল পর্যন্ত মিছিল করেছে বিএনপি।

আজ শুক্রবার বেলা ১১টায় মিছিলটি শুরু হয়ে রাজধানীর দৈনিক বাংলা মোড় থেকে ফকিরাপুলের দিকে এগিয়ে যায় মিছিলটি।

মিছিলে ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন। এতে খালেদার নিঃশর্ত মুক্তি এবং গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচন বাতিলের দাবি করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়।