নিজস্ব প্রতিবেদক:
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ।
শুত্রবার বিকেল ৪টায় নগর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ সমাবেশ করা হয়। নগর বিএনপির সহদফতর সম্পাদক নাজমুল হক ডিকেনের পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
এ বিক্ষোভ সমাবেশ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও রাজশাহী নগর বিএনপির সহসভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সভা পরিচালনা করেন, বোয়ালিয়া থানা বিএনপির সভাপতি সাইদুর রহমান পিন্টু।

এসময় রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জরির প্রতিবাদে বক্তব্য দেন তারা।
বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন, রাজপাড়া থানা বিএনপির সভাপতি শওকত আলী, শাহমখদুম থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান শরীফ, বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, যুবদল ক্দ্রেীয় কমিটির সদস্য ওয়ালীউল হক রানা, নগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডাইমন্ড, বোয়ালিয়া থানা বিএনপির সংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন দিলদার, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম।
এসময় অারও উপস্থিত ছিলেন, নগর যুবনেতা হাসমাইন হিকোল, মাহফুজুর রহমান রিটন, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আকতার হোসেন, জাকির হোসেন, হোসেন, নগর মহিলা দলেল যুগ্ম আহ্বায়ক শাহনাজ পারভীন লাকী, জরিনা বেগম, নাসিরা বেগম, শামসুনাহার , গুলশান আরা মমতা প্রমুখ।
স/অ










