সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল হাসান গ্রেফতার

নিউজ ডেস্ক৫ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
খালেদা জিয়ার উপদেষ্টা জাফরুল হাসান গ্রেফতার

সিল্কসিটিনিউজ ডেস্ক: 

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক জাফরুল হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার রাজধানীর শ্যামলীর নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।

জাফরুল হাসানকে গ্রেফতারে নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক বিবৃতিতে তিনি বলেন, জাফরুল হাসান বর্তমানে দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে ভীষণ অসুস্থ আছেন। আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতারের মধ্য দিয়ে প্রমাণ করল আওয়ামী সরকার মনুষ্যত্বহীন সরকার। এই সরকারের সব ঘৃণ্য আচরণে এটি অত্যন্ত সুস্পষ্ট যে, তারা মানবতাবোধ, সহমর্মিতা, বিবেক সবকিছুই বিসর্জন দিয়েছে।

তিনি বলেন, দেশের মানুষকে ভীত-সন্ত্রস্ত রাখতে বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর ভয়াবহ জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে সরকার।

জাফরুল হাসানকে ভীষণ অসুস্থ দাবি করে মির্জা ফখরুল অবিলম্বে তার মুক্তি দাবি করেন।