সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ

নিউজ ডেস্ক২ মার্চ ২০১৯২ মিনিট পড়া
খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে উদ্বেগ

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। তারা অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসা চান।

একই সঙ্গে তার মুক্তির বিষয়ে আইনি লড়াইয়ের পাশাপাশি শিগগিরই রাজপথে আন্দোলনের কথাও চিন্তা করছেন দলটির নীতিনির্ধারকরা। এজন্য কী ধরনের কর্মসূচি দেয়া যায় তা নিয়ে বৈঠকে আলোচনা করেছেন তারা।

 

তবে বৈঠকে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়নি। শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়।

এছাড়াও বৈঠকে আসন্ন সুপ্রিমকোর্ট বারের নির্বাচন নিয়ে করণীয় ঠিক করেন নীতিনির্ধারকরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

স্থায়ী কমিটির এক সদস্য বলেন, আমরা ইতিমধ্যে দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি চেয়ে তাকে অবিলম্বে সুচিকিৎসা দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছি।

 

খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন এতটাই খারাপ যে, তিনি হাঁটতে পারছেন না, কিছু ধরে রাখতেও পারছে না। এই মুহূর্তে তাকে সুচিকিৎসা দেয়া সবচেয়ে আগে প্রয়োজন।

এসব নিয়ে কী করা যায় তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া দেশনেত্রীর মুক্তির বিষয়ে আইনি লড়াইও চলবে। পাশাপাশি রাজপথে আন্দোলনের জন্য কী কর্মসূচি দেয়া যায় তা নিয়েও আলোচনা হয়েছে। তবে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।