সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

নিউজ ডেস্ক২৬ অক্টোবর ২০১৮২ মিনিট পড়া
খালেদা জিয়াকে মুক্ত না করা পর্যন্ত আন্দোলন চলবে: ফখরুল

সিল্কসিটিনিউজ ডেস্ক:

বিএন‌পি চেয়ারপারসন খা‌লেদা জিয়ার মু‌ক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আন্দোলন চল‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার রাজধানীর শে‌রেবাংলা নগ‌রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজা‌রে পুষ্পমাল্য অর্পণ ক‌রে শ্রদ্ধা শেষে তিনি এ কথা জানান।

তিনি বলেন, আওয়ামী লীগ একতরফাভাবে নির্বাচন করতে চায়। অন্যান্য দল যাতে নির্বাচনে না আসে, সেই ব্যবস্থা করছে তারা। আর ৫ জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করে তারা ক্ষমতায় যেতে চায়।

‘গত কয়েক বছরে আওয়ামী লীগের লক্ষ্যটা হচ্ছে যে, বিরোধী দলগুলোকে বাইরে রেখে তারা নির্বাচনে যেতে চায়। এ জন্য বাংলাদেশের গণতন্ত্রে যার অবদান সবচেয়ে বেশি, তাকে জেলে নিয়েছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করছে।’

মির্জা ফখরুল বলেন, বর্তমান ক্ষমতাসীনরা দেশে পুরোপুরিভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করেছে। তাদের লক্ষ্যই হচ্ছে- একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত করা। সে লক্ষ্যই তারা চলছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা বলেছি- নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ। সরকার যা চাইছে, তারা তাই করছে। এ নির্বাচন কমিশনের অধীনে যে সুষ্ঠু নির্বাচন হবে না, তা আমরা বারবার বলেছি। এটি শুধু বিশ্বাসের কথা নয়, এটিই বাস্তবতা। সুতরাং বর্তমান নির্বাচন কমিশন কখনই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে না।

বিএনপিতে ১/১১-এর সংস্কারপন্থী নেতাদের ফেরানোর বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, যারা দলের বাইরে ও নিষ্ক্রিয় ছিল, তাদের ভূমিকা পালন করার জন্যই সক্রিয় করা হচ্ছে দলের সিদ্ধান্ত অনুযায়ী।

এ সময় উপস্থিত ছি‌লেন বিএন‌পির যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হোসেন আলাল, যুবদ‌লের সি‌নিয়র সহসভাপ‌তি মোরজাতুল ক‌রিম বাদরু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়নসহ যুবদ‌লের ক‌য়েক হাজার নেতাকর্মী উপ‌স্থিত ছি‌লেন। সূত্র: যুগান্তর