রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশ পাঠানোর আবেদন প্রকাশ্যে আনলেন আইনজীবী

নিউজ ডেস্ক২৫ সেপ্টেম্বর ২০২৩২ মিনিট পড়া

সিল্কসিটি নিউজ ডেস্ক :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদন করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক চলছে। সরকারের আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিদেশে চিকিৎসার জন্য যেতে হলে খালেদা জিয়াকে নতুন করে আবেদন করতে হবে’। বিএনপির আইনজীবীরা বলছেন, নতুন করে আবেদন চাওয়াটা অমানবিক। আবেদন আগেই করা আছে। সরকার তাকে নির্বাহী আদেশে মুক্তি দিয়েছে। সরকার নির্বাহী আদেশেই তাকে বিদেশে পাঠাতে পারেন।
ট্যাগ: