সদ্য প্রকাশিত
পঞ্চগড়ে দেখা নেই সূর্যের, বাড়ছে শীত ঢাকার সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর ঢাকা-টাঙ্গাইল ও ময়মনসিংহ মহাসড়ক অবরোধ পোশাক শ্রমিকদের রাজশাহীতে যাত্রীবাহী বাস থেকে দুটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন, অর্থমন্ত্রী বললেন, যোগ্যতার ভিত্তিতে আওয়ামী লীগ আখ্যা দিয়ে জবির ৪ কর্মকর্তাকে পেটাল ছাত্রদল, প্রক্টর অফিসে সোপর্দ মজুরি বোর্ডের পরবর্তী বৈঠক বৃহস্পতি বা শনিবার শিক্ষার্থীদের যোগ্য ও মানবিক নাগরিক হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভিটামিন ডি সাপ্লিমেন্ট কেনার আগে যে ১০টি বিষয় জানবেন
আন্তর্জাতিক

খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক২ আগস্ট ২০২৫১ মিনিট পড়া
খাবার নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে ১২ ফিলিস্তিনি নিহত

সিল্কসিটিনিউজ ডেস্ক :

গাজা সিটির দক্ষিণে খাদ্য সহায়তার আশায় জড়ো হওয়া মানুষের ভিড় লক্ষ্য করে গুলি চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে অন্তত ১২ জন ফিলিস্তিনি নিহত হন।

আল জাজিরা আরবির খবরে জানা গেছে, শনিবার ভোরে গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় আরো প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রয়েছে মধ্য গাজার আজ-জাওয়াইদা শহরের একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে আল-আকসা শহীদ হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

আজ-জাওয়াইদার পশ্চিমাংশে আরো একটি বিমান হামলায় একজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। দক্ষিণ গাজার খান ইউনিসের পশ্চিমে বাস্তুচ্যুতদের একটি শিবিরে ইসরায়েলি বিমান হামলায় আরো তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।

এদিকে, আল জাজিরা আরবির প্রতিবেদক গাজার পরিস্থিতিকে ‘রক্তাক্ত শুক্রবার’ হিসেবে বর্ণনা করেছেন, যেখানে একদিনেই ইসরায়েলি হামলায় ১০৬ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।