সিল্কসিটিনিউজ ডেস্ক:
সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যই জঙ্গিবাদের ইস্যুকে সামনে নিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী।

আজ রোববার রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে রিজভী এ কথা বলেন।
জঙ্গিবাদ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘তাদের (সরকার) যে গোপন এজেন্ডা সেটিকে বাস্তবায়ন করার জন্য, অর্থাৎ তাঁরা জোর করে ক্ষমতায় থাকতে চায়, ভোট করতে চায় না, নির্বাচন চায় না, ভোটারদের ভোটকেন্দ্রে আসতে দিতে চায় না, আসতে দিলে পরেই তাঁরা হেরে যাবেন- এই আশঙ্কা থেকেই তাঁরা উগ্রবাদ-জঙ্গিবাদের সাইনবোর্ড সামনে নিয়ে এসেছেন।’
এ সময় রুহুল কবির রিজভী আরো অভিযোগ করেন, বিচারবিভাগকে ঠিকমতো কাজ করতে দেওয়া হচ্ছে না- প্রধান বিচারপতির এমন বক্তব্য প্রমাণ করে, নির্বাহী বিভাগ প্রতিনিয়ত বিচারবিভাগের ওপর হস্তক্ষেপ করে।
বিএনপি নেতা বলেন, ‘আইনে শাসন যদি রক্ষা করতে হয়, পালন করতে হয়, তাহলে তো প্রধানমন্ত্রীকে মিথ্যা তথ্যের ভিতর থেকে বেরিয়ে আসতে হবে।’
জনগণকে অন্ধকারে রেখে ভারতের সঙ্গে স্বার্থবিরোধী কোনো চুক্তির বিষয়ে হুঁশিয়ার করা হয় সংবাদ সম্মেলনে।
সূত্র: এনটিভি










