সিল্কসিটিনিউজ ডেস্ক :
বুধবার (৩০ জুলাই) দুপুরে বিন্দুবাসিনীর বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

এতে বক্তব্য দেন প্রতিষ্ঠানের বর্তমান শিক্ষার্থী সাইফুল বারী, সাবেক শিক্ষার্থী তানজিল আহমেদ ও সজিব আহমেদ প্রমুখ।
প্রতিষ্ঠানের বর্তমান দশম শ্রেণির শিক্ষার্থী সাইফুল বারী বলে, ‘এনসিপির নামে নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে বিন্দুবাসিনী সরকারি বিদ্যালয়ে ক্লাসরুমে প্রবেশ করেন। এ সময় তারা শিক্ষকদের অনুমতি ছাড়াই জোরপূর্বক শিক্ষার্থীদের এনসিপির সমাবেশে নিয়ে যান।
সাইফুল আরো বলে, ‘আমাদের ভোট দেওয়ার অধিকার হয়নি, কিন্ত আমাদের কেন রাজনৈতিক অনুষ্ঠানে নিয়ে যাওয়া হবে। আমরা এর প্রতিবাদ জানাই।
উল্লেখ্য, মঙ্গলবার সকালে টাঙ্গাইল শহরের শামছুল হক তোরণ থেকে জুলাই পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহরের নিরালা মোড়ে পথ সমাবেশে মিলিত হয়।
এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা, সিনিয়র সদস্যসচিব সারোয়ার নিভা, ডা. তাজনুভা জাবিনসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই কর্মসূচিকে কেন্দ্র করে শহরে নিরাপত্তা জোরদার করতে পুলিশের প্রায় ৯ শতাধিক সদস্য দায়িত্ব পালন করেন।









