সদ্য প্রকাশিত
রাজশাহী

ক্রয়কৃত সম্পত্তির ওপর অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক৭ ডিসেম্বর ২০১৬২ মিনিট পড়া
ক্রয়কৃত সম্পত্তির ওপর অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

রাজশাহীতে নিজের ক্রয়কৃত সম্পত্তির ওপর অবৈধ হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জমির বর্তমান মালিক। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী মেট্রোপলিটন প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠন করেন, সবার পক্ষ থেকে অ্যাডভোকেট সেকেন্দার আলী।

 

এসময় তিনি লিখিত বক্তব্যের মাধ্যমে বলেন, জমিটির সিএসএসএ আর এস রেকর্ডসহ খাজনা ও ১৯৪৪ সাল থেকে অদ্যবধি রেফারেন্স দিললের সকল কমি যাচাই-বাচাই করে আর.এস খতিয়ান নম্বর ১৮৯০, দাগ নম্বর ৪৬৫৩ মোজা, বোয়ালিয়া পরিমান –০.০৮৮১ জমি ক্রয় করেন শাহেনশাহ আলী শোভা।

 

এসময় আরো বলা হয়, বর্তমানে সাবেক চেম্বারের প্রশাসক জিয়াউল হক টুকু হত্যা মামলার আসামি চাঁদাবাস, সন্ত্রাসী ও ভূমিদুস্য জমিস উদ্দিন, সেলিম ও মিঠুসহ কয়েকজন এসে জাল কাজগপত্রসহ এসে জমি দাবি করে। তারা আমার(শাহেনশাহ আলী শোভা)জমি দখলে বাধা প্রদান করে।

 

এ বিষয়ে আমি (শোভা) বোয়ালিয়া থানা গিয়ে একটি সাধারণ ডায়েরী করি। এর দুই পক্ষকে নিয়ে দুইবার মিমাংসায় বসে। কিন্তু তারা মিমাংসায় কাগজপত্র দেখাতে পারেনি। এসময় তারা থানায় আমার সঙ্গে খারাপ আচারণ করে।

 

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, শাধীন মোহাম্মদ মাহাবুব, মারুফ সরকার হোসেল, মো. রোকনুজ্জামান রোকনসহ আরো অনেকে।

 

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে জসিমের পরিবারের লোকজন রাজশাহী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে।

 

 

স/আ