সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

ক্রিকেটারদের মধ্যে আয়ের তালিকার শীর্ষে কোহলি, বাকিরা কে কতো

নিউজ ডেস্ক৩ মার্চ ২০২৬১ মিনিট পড়া
ক্রিকেটারদের মধ্যে আয়ের তালিকার শীর্ষে কোহলি, বাকিরা কে কতো

সিল্কসিটিনিউজ ডেস্ক :

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ভারতের হয়ে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন বিরাট কোহলি। বর্তমানে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিলেও, খেলে যাচ্ছেন ওয়ানডে ফরম্যাটে।

টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৮ হাজার ২১৫ রান করেছেন কোহলি। এই রান করার পথে তিনি হাঁকিয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ ৮৫টি সেঞ্চুরি।

রান সংগ্রহে শীর্ষে আছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। তিনি রেকর্ড ১০০টি সেঞ্চুরির সাহায্যে ৩৪,৩৫৭ রান করেন।
নিজের শেষ বেলায় এসেও ২০২৫ সালে সর্বোচ্চ ১০ জন উপার্জনকারী ক্রিকেটারের তালিকায় শীর্ষে আছেন বিরাট কোহলি।

গত বছর কোহলি আয় করেছেন ৩৮.৪ মিলিয়ন মার্কিন ডলার যা টাকার অংকে প্রায় ৪৭০ কোটি টাকা।

অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ৩১.৩ মিলিয়ন, অস্ট্রেলিয়ান আরেক তারকা মিচেল স্টার্ক আয় করেন ৩০.৫ মিলিয়ন মার্কিন ডলার।
ডেভিড ওয়ার্নার আয় করেন ২৭.৬ মিলিয়ন। ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার রোহিত শর্মা গত বছর আয় করেন ২৭.২ মিলিয়ন মার্কিন ডলার।