সিল্কসিটিনিউজ ডেস্ক:
ভিন্নধর্মী এই নতুন রান্না কি আগে কখনো খেয়েছেন ? না খেয়ে থাকলে আজই তৈরি করে খান খেতে খুবই সুস্বাদু । রান্না করা ও খুব সহজ ।

উপকরণ :
- চিকেন ১/২ কেজি
- রসুন বাটা ২ চা চামচ
- টক দই ১/২ কাপ
- এলাচ ৩/৪ টি
- দারুচিনি ২ টি
- লবন স্বাদ মত
- চিনি ১ থেকে দেড় টেবিল চামচ
- গুড়া মরিচ ১ চা চামচ বা স্বাদ মত
- পিয়াজ ২ টা মিডিয়াম সাইজ ( বেরেস্তা করে নেয়া )
- কাঁচামরিচ ৪/৫ টি
- তেল পরিমাণ মত
পদ্ধতি :
- একটি বাটিতে চিকেন ,টক দই ,রসুন বাটা ও লবন দিয়ে মাখিয়ে ৩০ মিনিটের জন্য মেরিনেট করে রাখতে হবে ।
- মরিচ গুড়া অল্প পানি দিয়ে গুলে রাখতে হবে ।
- এবার পানে তেল অল্প গরম করে চিনি দিয়ে কেরামেল করে নিতে হবে ।
- খেয়াল রাখতে হবে কেরামেল যেন পুরে না যায় ।
- সুন্দর একটা বাদামী কালার আসলে এলাচ দারুচিনি দিয়ে মরিচ গুলা দিয়ে অল্প আচে কষাতে হবে ।
- এরপর মেরিনেট করা চিকেন গুলো দিয়ে আরোও ভালো মত কষিয়ে পিয়াজ বেরেস্তা দিয়ে কিসুক্ষন নারাচারা দিয়ে ঢেকে রান্না করতে হবে ।
- প্রয়োজনে অল্প পানি দিতে হবে ।
- রান্না শেষে কাঁচা মরিচ দিয়ে পছন্দ মত ঘনত্বে নামিয়ে নিতে হবে ।
- তারপর গরম গরম পরিবেশন করুন পোলাও বা সাদা ভাতের সাথে আর মজা করে খান নতুন এই রান্না ।
সূত্র: অনলাইন









