সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
খেলা

কোহলির দৈনিক আয় চার কোটি রূপি!

নিউজ ডেস্ক২২ ফেব্রুয়ারি ২০১৭২ মিনিট পড়া
কোহলির দৈনিক আয় চার কোটি রূপি!

সিল্কসিটিনিউজ ক্রীড়া ডেস্ক:

বর্তমান সময়ে মাঠ এবং মাঠের বাইরের আলোচিত নাম বিরাট কোহলি। ভারতের ক্রিকেট অধিনায়ক যেমন মাঠে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন। ঠিক তেমনি মাঠের বাইরেও দারুণ ছন্দে আছেন। একের পর এক বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কোটি কোটি টাকা আয় করছেন।

গত সোমবার পুমা কোম্পানির সাথে ৮ বছর চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। কোহলি নিজের ক্রিকেট ক্যারিয়ারের শেষ দিন পর্যন্ত পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে থাকবেন। যার বিনিমিয়ে কোহলি ভারতীয় মূদ্রায় ১১০ কোটি রূপি পাবেন। এর মধ্য দিয়ে প্রথম কোন ভারতীয় খেলোয়াড় হিসেবে ১০০ কোটি রূপির নিয়ে কোন কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। আর এই চুক্তির ফলে অধিনায়ক হওয়ার পর কোহলির দৈনিক আয় গিয়ে দাঁড়িয়েছে ভারতীয় মূদ্রায় ৪ কোটি রূপি!

বিরাট কোহলি ব্র্যান্ড ভেল্যু এত তাড়াতাড়ি বৃদ্ধি পাওয়ার একটাই কারণ, তিনি ক্রিকেটে সাফল্যের ভেলায় ভাসছেন। প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন অনন্য উচ্চতায়। কোহলি ক্রিকেটের মূল ফরম্যাট টেস্টে ৪টি দ্বিশতক হাঁকিয়েছেন। সেঞ্চুরি হাঁকানোর দিক দিয়ে শচীনের রেকর্ড তাড়া করছেন।

কোহলি শুধু মাঠেই সীমাবদ্ধ নন, মাঠের বাইরেও একজন সফল ব্যবসায়ী হিসেবে রূপান্তরিত হচ্ছেন। এখন পর্যন্ত কোহলি ১৭টি কোম্পানির সঙ্গে যুক্ত আছেন এবং তাকে ভারতের যুব আইকন মানা হয়। ক্রিকেট জগতে পা রাখার পর কোহলি যতোটা আগ্রাসী ছিলেন সেটা বেশ কমে এসেছে অধিনায়কত্ব পাওয়ার পর থেকে। নিজের পারফরম্যান্স উচ্চমুখী হওয়ার পাশাপাশি আচরণগতও উন্নতি হচ্ছে কোহলির। ফলে প্রতিনিয়ত কোহলি নতুন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ‍হিসেবে নাম লেখাচ্ছেন।

২৮ বছর বয়সী বিরাট কোহলি যেভাবে নিজেকে সব বাঁধা উতরিয়ে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন তা আসলেই প্রশংসনীয়। ২০১৪ সাল থেকে বিজ্ঞাপন জগতের অন্যতম নাম বিরাট কোহলি। ইউরোপের দেশ জার্মানির ক্রীড়া বিষয়ক কোম্পানি এডিডাসের সাথে ভারতীয় মূদ্রায় ১০ কোটি রূপিতে চুক্তি স্বাক্ষর করেছেন কোহলি। সম্প্রতি স্পোর্টসপ্রো বিরাট কোহলিকে লুইস হেমিলটনের পরে বিশ্বের দ্বিতীয় সবচেয়ে বেশি ‘মার্কেটবল অ্যাথলেট’ হিসেবে ঘোষণা করেছে।

কোহলি শুধু তার স্বদেশী তারকাদের সঙ্গে নয়, বিখ্যাত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো, লিওনেল মেসি এমনকী অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্টের সাথেও অর্থ উপার্জনের দিক দিয়ে সমানতালে লড়াই করছেন।

সূত্র: রাইজিংবিডি