লাইফ স্টাইল

কোল্ড কফি রেসিপি

নিউজ ডেস্ক২১ ডিসেম্বর ২০২৪১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কোল্ড কফি রেসিপি

উপকরণঃ

ঠান্ডা দুধ ২ কাপ

পানি ১/২ কাপ

কফি পাউডার ৩ চা চামচ

চিনি ২ টেবিল চামচ

ক্রিম ২ টেবিল চামচ

২ টেবিল চামচ ভ্যানিলা আইসক্রিম

বরফ কুচি পরিমাণমতো

প্রস্তুত প্রনালিঃ

এক চামচ পানিতে কফি পাউডার ও চিনি মিশিয়ে ফেটিয়ে নিন। বাকি পানি গরম করে তাতে ফেটানো কফি মিশিয়ে নামিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। ব্লেন্ডারে কফি ও ঠান্ডা দুধ ভালো করে ব্লেন্ড করে নিন। এবার তার মধ্যে ২ টেবিল চামচ ক্রিম, ২ টেবিল চামচ আইসক্রিম ও বরফ কুচি দিয়ে আরও একবার ভালো করে ব্লেন্ড করুন। লম্বা কাচের গ্লাসে ঢেলে উপরে বাকি ক্রিম ও সামান্য গুঁড়া কফি দিয়ে বা নিজের পছন্দমত গার্নিশ করে পরিবেশন করুন।