সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
রাজশাহী

কোরবানির পশু জবেহ ও বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকে মতবিনিময়

নিউজ ডেস্ক১০ সেপ্টেম্বর ২০১৬২ মিনিট পড়া
কোরবানির পশু জবেহ ও বর্জ্য অপসারণ বিষয়ে রাসিকে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক:
আসন্ন ঈদ উল আয্হার দিন নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবেহ ও বর্জ্য অপসারণ বিষয়ে  বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরভবন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি ৩নং ওয়ার্ড কাউন্সিলর হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম।

সভায় ঈদ উল আয্হার দিন নির্দিষ্ট স্থানে কোরবানির পশু জবেহকরণের জন্য নগরবাসীকে উৎসাহিত করা ও দ্রুততম সময়ে বর্জ্য অপসারণে করণীয় বিষয়ে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশনা প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে রাসিক দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম বলেন, মহানগরীকে পরিচ্ছন্ন রাখতে বিগত দিনে যেভাবে কাজ করে আমরা সফলতা অর্জন করেছি চলতি বছরেও একইভাবে মহানগরীকে পরিচ্ছন্ন করে সেই অর্জন ধরে রাখতে চাই।

 
পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা সচেতনতার সাথে দায়িত্ব পালন করে থাকেন। সেই দায়িত্বশীলতা  নিয়েই কাজ করবেন। এটাই আমার প্রত্যাশা। পরিচ্ছন্ন কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য পরিচ্ছন্ন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল ঘোষণা করে বলেন, দায়িত্বে অবহেলা করলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রাতের মধ্যেই মহানগরীকে পরিচ্ছন্ন করতে আমরা ওয়াদাবদ্ধ।

 
সভায় রাসিকের সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুনসহ পরিচ্ছন্ন পরিদর্শক, সুপারভাইজার ও সহকারী সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন।
স/শ