সিল্কসিটিনিউজ ডেস্ক: আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে নিত্য প্রায়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার সকালে সচিবালয়ে ঢাকায় নিযুক্ত জাপানের নতুন রাষ্ট্রদূত মাসাতো ওয়াটানাবে বাণিজ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের এসব তথ্য জানান তোফায়েল আহমেদ।
দুইদিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ২০ টাকা বাড়ার কারণ জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা সাময়িক, দাম দ্রুত কমে যাবে।’
চালের দাম বাড়ার বিষয়ে তিনি বলেন, ‘চালের দাম কিন্তু কমেছে।’

এ সময় সাংবাদিকরা বলেন, ‘চালের দাম কেজিপ্রতি ১০ টাকা বাড়লেও কমেছে মাত্র এক টাকা।’
তখন বাণিজ্য সচিব হেদায়েতুল্লাহ আল মামুন বলেন, ‘বাজারে চালের দাম কমেছে চার টাকা। তবে খুচরা বাজারে একেক ধরনের পণ্যের দাম একেক ধরনের। তাই সব মনিটরিং করা কষ্টসাধ্য।’
সূত্র: বাংলাট্রিবিউন









