সদ্য প্রকাশিত
বিচিত্র

কোম্পানির টার্গেট পূরণে ব্যর্থ হয়ে নারী বসের থাপ্পড় খেলেন তারা! (ভিডিও)

নিউজ ডেস্ক৫ মে ২০১৮১ মিনিট পড়া
কোম্পানির টার্গেট পূরণে ব্যর্থ হয়ে নারী বসের থাপ্পড় খেলেন তারা! (ভিডিও)

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কোম্পানির টার্গেট পূরণে ব্যর্থ হয়েছে কর্মীরা। তাই শাস্তি তো তাদের প্রাপ্যই। আর এই শাস্তি হিসেবে থাপ্পড়কেই বেছে নিয়েছেন কম পরিশ্রম করা কর্মীরা। কোম্পানির নারী ম্যানেজারের কাছে পুরুষ কর্মীদের থাপ্পড় খাওয়ার এই ভিডিওটি ভাইরাল হয়েছে। সম্প্রতি ঘটনাটি ঘটেছে চীনের ইয়ুচং, হুবেই প্রদেশের একটি রিয়েল এস্টেট কোম্পানিতে।     

মেইল অনলাইনের রিপোর্টের বরাতে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম খালিজ টাইমস জানায়, ওই কোম্পানিতে ছয়জন পুরুষ কর্মীর পারফরম্যান্স অনেক খারাপ ছিল। পরে তাদের এ বিষয়ে সমাধানের জন্য জিজ্ঞেস করা হয়।

ম্যাসেজিং অ্যাপ উইচ্যাটে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, কর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন এবং একজন নারী ম্যানেজার এক একজনের গালে থাপ্পড় মারছেন।

পরে এই ভিডিওটি ওয়েবো নামে চীনের একটি সামাজিক মাধ্যমে শেয়ার করা হয়।

রিয়েলএস্টেট কোম্পানির একজন কর্মী হু বলছিলেন, এপ্রিল মাসে মাসিক মূল্যায়ন বৈঠকের সময় ভিডিওটি ধারণ করা হয়েছিল।

তিনি জানান, যখন নারী ম্যানেজার তার কর্মীদের জিজ্ঞেস করেছিলেন তাদের পারফরম্যান্সের উন্নতি করতে তারা কোন ধরনের শাস্তি চান, তখন তারা সমাধানস্বরূপ থাপ্পড়কে বেছে নেয়। থাপ্পড় মারার জন্য বারবার ম্যানেজারকে অনুরোধ করছিলেন তারা।

https://youtu.be/Gzu1RQfJVmE