সদ্য প্রকাশিত
নিখোঁজের ২ দিন পর ধানখেত থেকে রাবি শিক্ষার্থীকে অচেতন অবস্থায় উদ্ধার মজুরি বোর্ডের চেয়ারম্যান/ মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গুপ্তচরবৃত্তির আশঙ্কায় চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে? সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি যুবদলের মিছিলে মাইকে ঘোষণা দিয়ে যুবলীগের হামলা, তিন মোটরসাইকেলে আগুন প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না পাবনায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর বাড়িতে আগুন, বিএনপি-আ. লীগের সংঘর্ষ এশিয়া কাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলতে চায় বাংলাদেশ, প্রতিপক্ষ কারা এবার ধারাভাষ্য প্যানেল থেকে সরিয়ে দেওয়া হলো খাজা-ওয়ার্নারকে
জাতীয়

কোনো দলের পক্ষে কূটনীতিকরা এবার চাপ দেবেন না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক৩ জানুয়ারি ২০১৮২ মিনিট পড়া
কোনো দলের পক্ষে কূটনীতিকরা এবার চাপ দেবেন না-পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আশা প্রকাশ করেছেন, বিদেশি কূটনীতিকরা এবার কোনো বিশেষ রাজনৈতিক দলের পক্ষ হয়ে সরকারের ওপর চাপ দেবেন না। তিনি বলেছেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী রাজনৈতিক দল ও নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোর অন্যায় কোনো আবদার পূরণে বিদেশি কূটনীতিকরা এবং রাষ্ট্রগুলো অতীতের মতো এবার আর সময় নষ্ট করবে না। এর আগে আমরা নির্বাচনকেন্দ্রিক বিভিন্ন দেশের এক ধরনের তৎপরতা দেখেছি। এবার আর সেটি হবে বলেও আশা করি না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমরা পেছনের অভিজ্ঞতায় দেখেছি জাতীয় নির্বাচন এলেই কেউ কেউ বিদেশিদের দিয়ে নিজেদের মতামত তুলে ধরার চেষ্টা করেছে। কূটনীতিকরাও এসব বিষয়ে কথা বলেছেন। কিন্তু এবার তারা বুঝে গেছেন। কাজেই আগের বিষয়টা আর বর্তমান সময়টা এক নয়। কোনো দলের ওপর ভিত্তি করে কোনো দেশ চাপ প্রয়োগ করবে না।

প্রতিমন্ত্রী বলেন, গত নির্বাচনের পর অনেকেই মনে করেছিল সরকার হয়তো নির্দিষ্ট মেয়াদ পূরণ করতে পারবে না। কিন্তু সময় প্রমাণ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কতটা পারি। চলতি বছরে সরকার বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। অবশ্য চলতি বছর আমাদের প্রথম কাজ হচ্ছে রোহিঙ্গাদের সময়সীমার মধ্যে মিয়ানমারে ফেরত পাঠানো। এ নিয়ে জাতিসংঘে আমাদের স্থায়ী প্রতিনিধির সঙ্গেও আলাপ করেছি।

তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের কাছে এখনও কাক্সিক্ষত সেবা আমরা পৌঁছে দিতে পারিনি। প্রবাসীদের কাক্সিক্ষত সেবা পৌঁছে দিতে বেশ দ্রুতগতিতেই সমাধানের দিকে এগোচ্ছি। এ মুহূর্তে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে একটু চাপ যাচ্ছে। প্রতিদিন সেখানে প্রায় দশ হাজার প্রবাসীর সেবা দেয়া হচ্ছে। হাইকমিশনের পরিধি বাড়াতে আমাদের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার শুধু নিজেদের সরকারের আমলের কথা চিন্তা করে কাজ করে না। বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। এটি একটি দেশ-জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সরকারে যেই থাকুন দেশের উন্নয়নের স্বার্থে যেন দীর্ঘমেয়াদি কাজ করার মানসিতা জরুরি।