সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কে এই মাস্টারমাইন্ড, তাকে ধরিয়ে দিন : সোহেল তাজ

নিউজ ডেস্ক১ ফেব্রুয়ারি ২০২৫১ মিনিট পড়া
কে এই মাস্টারমাইন্ড, তাকে ধরিয়ে দিন : সোহেল তাজ

সিল্কসিটিনিউজ ডেস্ক :

একপ্রকার সতর্কবার্তামূলক ফেসবুক পোস্ট শেয়ার করেছেন বাংলাদেশের রাজনীতিবিদ সোহেল তাজ। তার শেয়ার করা পোস্টের শুরুতেই লেখা ‘কে এই মাস্টারমাইন্ড? তাকে ধরিয়ে দিন’।

প্রথমেই তিনি লিখেছেন, নষ্টামি, ভণ্ডামি, নোংরামি ও কূটকৌশল অবলম্বনকারী, সকল ন্যক্কারজনক শয়তানি ও কুকর্মের মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী – এই মাস্টারমাইন্ড।

আরো কিছু বিষয় উল্লেখ করে তিনি লিখেছেন, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার মূল হোতা – এই মাস্টারমাইন্ড।

ন্যায়বিচার ও আইনের শাসন বিলুপ্তকারী- এই মাস্টারমাইন্ড। গণতন্ত্র, নির্বাচনী পদ্ধতি ও মানুষের ভোটাধিকার ধ্বংসকারী- এই মাস্টারমাইন্ড।
দৃষ্টি আকর্ষণ করে তিনি লিখেছেন, গণহত্যা, গুম, খুন, নির্যাতন/নিপীড়নকারী, দুর্নীতিবাজ, গণতন্ত্র হত্যাকারী চোর/মাফিয়াদের সমর্থনকারী ব্রেন ওয়াশড নব্য কাউয়া বডি লীগের চামচাদের দৃষ্টি আকর্ষণ করছি।

সর্বশেষ তার পোস্টে তিনি লিখেছেন, আওয়ামী লীগের ব্রেইন ওয়াশড নষ্ট পচা নীতি/আদর্শবিচ্যুত লুটেরা খুনি, হত্যা, গুম ও নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলব, অনতিবিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে- আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মউপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার।

সূত্র: কালের কণ্ঠ