সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর নির্বাচনী অফিস উদ্বোধন

নিউজ ডেস্ক২২ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর নির্বাচনী অফিস উদ্বোধন

সিল্কিসিটিনিউজ ডেস্ক:

গোপালগঞ্জ ৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী অফিস উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সদরের বটতলায় এ অফিস উদ্বোধন করা হয়।

মেসার্স মারুফ এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক ও যুবলীগ নেতা মোহাম্মদ লাভলু শেখ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্বাচনী অফিসের উদ্বোধন করেন। এ সময় কোটালীপাড়া পৌরসভার প্যানেল মেয়র মিজানুর রহমান মিঠুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অফিস উদ্বোধন শেষে লাভলু শেখ দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে পৌরসভার বাগানউত্তরপাড়া, বলুহার, সিকিরবাজার, রতাল, বান্দল, মঠবাড়ী, থানারপাড়, পশ্চিমপাড়সহ প্রায় ১৫টি জনগুরুত্বপূর্ণ স্থানে পথসভা করে শেখ হাসিনার জন্য নৌকায় ভোট চান।

লাভলু শেখ বলেন, জননেত্রী শেখ হাসিনাকে আমরা কোটালীপাড়া টুঙ্গিপাড়াবাসী শতভাগ ভোট দিয়ে সপ্তমবারের মতো এমপি নির্বাচিত করব। তিনি এমপি নির্বাচিত হয়ে চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন বলে আমরা আশা করছি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হলে আমাদের এ এলাকার উন্নয়ন হয়। তাই এলাকার জনগণ শতভাগ ভোট দিয়ে তাকে এমপি নির্বাচিত করবে।