সিল্কসিটিনিউজ ডেস্ক :
জীবনের প্রতিটি দিন নতুন কিছু সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আসে আর প্রতিটি দিন আমাদের একটু একটু করে শিখতে ও বিকশিত হতে সাহায্য করে। আজ ২০ মার্চ, ২০২৫ দিনটি আপনার জন্য কেমন হতে পারে, কীভাবে সামলাবেন জীবন ও কাজের চ্যালেঞ্জগুলো, সেটি জানতে হলে পড়ুন আজকের রাশিফল।
মেষ (২১ মার্চ-২০ এপ্রিল): শিক্ষার্থীদের পড়াশোনায় শুভ পরিবর্তন আসবে। সামাজিক যোগাযোগ বাড়বে।

হারানো কিছু পুনরুদ্ধার হতে পারে। বিদেশ যাত্রার আলোচনায় অগ্রগতি হবে। বুদ্ধিমত্তার সঙ্গে সময় ও সুযোগের সুষ্ঠু ব্যবহার করুন।
বৃষ (২১ এপ্রিল-২০ মে): কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে।
সম্ভাব্য ক্ষেত্রে ঋণের আলোচনার অগ্রগতি হবে। কারো অসুস্থতায় চিন্তিত থাকতে পারে। অবহেলার কারণে সুযোগ হাতছাড়া হতে পারে। চোখ কান খোলা রাখুন।
সুস্থ থাকুন।
মিথুন (২১ মে-২০ জুন): সামাজিক যোগাযোগ বাড়বে। আপনার ইতিবাচক মনোভাব আপনার চারপাশের মানুষদের মুগ্ধ করবে। অন্যের সন্তুষ্টির জন্য সাধ্যের বাইরে কিছু করা ঠিক হবে না। গুরুত্বপূর্ণ কাজের ব্যাপারে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন।
কর্কট (২১ জুন-২০ জুলাই): কর্মপ্রার্থীদের কাজের সুযোগ আসতে পারে। ব্যবসায় বাড়তি চাপ আসবে। অর্থপ্রাপ্তিতে বিলম্ব হবে। পেশাজীবীরা অপছন্দের কাজ থেকে বিরত থাকুন। ইচ্ছাশক্তির জোরে বাধা বিঘ্ন কাটিয়ে উঠতে হবে।
সিংহ (২১ জুলাই-২১ আগস্ট): অপ্রত্যাশিত প্রাপ্তির সম্ভাবনা আছে। ব্যবসায় বাড়তি আয়ের সুযোগ আসবে। কোনো শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় কাজে অগ্রগতি হবে। প্রেম-প্রণয় শুভ। আপনার চারপাশের মানুষের সম্প্রসারিত সমর্থন আপনাকে খুশি করবে।
কন্যা (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর): বাড়িতে শুভ কিছু ঘটতে পারে। কর্মস্থলে চিন্তা থাকবে না আনন্দ থাকবে। কোনো কর্মপ্রচেষ্টাতে এগোতে পারেন। পূর্বের তুলনায় মানষিক চাপ কমবে। পরিবারের সদস্যদের অনুভূতিতে আঘাত দেওয়া এড়াতে মেজাজ নিয়ন্ত্রণে রাখুন।
তুলা (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর): কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। ভাই সম্পর্কের কারো কাছ থেকে উপকার পেতে পারেন। আটকে যাওয়া কোনো কাজের অগ্রগতি হবে। বুদ্ধিবলে বিরূপ পরিস্থিতিকেও অনুকূলে আনতে পারবেন। ভ্রমণ শুভ
বৃশ্চিক (২৩ অক্টোবর-২১ নভেম্বর): কোনো কাজে আর্থিকভাবে লাভবান হতে পারেন। সঠিক সময়ে কাজ সম্পন্ন নাও হতে পারে। কর্মক্ষেত্রে আগের জটিলতা দূর হবে। বুদ্ধি বলে পাওনা আদায়ের চেষ্টা সফল হতে পারে। সবার সঙ্গে সদ্ভাব বজায় রাখুন।
ধনু (২২ নভেম্বর-২০ ডিসেম্বর): সামাজিক সম্মান বৃদ্ধি পাবে। নিজ ভাবনাকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। পূর্বের কোনো সমস্যার সমাধান হবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। কাজের দিকে মননিবেশ করুন এবং নিশ্চিত করুন যে আপনি সেরা আউটপুট দিচ্ছেন।
মকর (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি): পরিবেশ নিয়ে সমস্যা ও হতাশা দেখা দিতে পারে। ব্যয় বৃদ্ধির প্রবণতা বাড়তে পারে। সাফল্য নির্ভর করবে আপনার দূরদর্শিতার ওপর। মানসিক স্থিরতা নষ্ট করবেন না। নিজের ওপর আস্থা রাখুন।
কুম্ভ (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি): আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নে পর্যাপ্ত সুযোগ পাবেন। আয়ের ক্ষেত্র প্রসারিত হবে। দীর্ঘমেয়াদি ও কম ঝুকিপূর্ণ ব্যবসায় ভালো করবেন। আর্থিক নিরাপত্তার জন্য স্থায়ী কিছু করার চেষ্টা করুন।
মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ): পেশাগত কাজে অগ্রগতি হবে। পুরনো সমস্যা সমাধানের পথ খুঁজে পাবেন। আপনার আশাবাদী মনকে আরো উজ্জীবিত করুন। জীবনে চলতে থাকা অশান্তির মধ্যে নিজের জন্য পর্যাপ্ত সময় বের করুন।
আহমেদ মাসুদ, বিশিষ্ট অকাল্ট সাধক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষী, ফেংশুই ও বাস্তু বিশেষজ্ঞ।
সূত্র: কালের কণ্ঠ









