লাইফ স্টাইল

কেন খাবেন যষ্টিমধুর চা?

নিউজ ডেস্ক২০ নভেম্বর ২০১৮১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

শুরু হয়ে গেছে শীত ঋতু। শীতের এই সময়ে হুটহাট করে ভাইরাসজনিত ঠাণ্ডা-জ্বরে আক্রান্ত হচ্ছে অনেকে। ভাইরাসজনিত ঠাণ্ডা-জ্বরে থেকে সুরক্ষায় কিছু হারবাল উপাদান সবচেয়ে বেশি কাজ করে। এসব খেলে ঠাণ্ডা-জ্বর ভালো হয়ে যায়। ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না।

বিভিন্ন রোগের চিকিৎসায় যষ্টিমধু ব্যবহারের ঐতিহ্য অনেক পুরনো। আর এ ঐতিহ্যের ফলেই আধুনিককালের গবেষকদের দৃষ্টি যষ্টিমধুর উপর পড়ে। এ পর্যন্ত পরিচালিত বিভিন্ন গবেষণায় তা প্রমাণিতও হয়েছে।

যষ্টিমধু বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। এটি আলসার, যকৃতের বিভিন্ন রোগ, মৃগী এবং যৌন রোগের নিরাময়ে কার্যকর ভূমিকা পালন করে।এছাড়া যষ্টিমধু চা খেলে ভাইরাসজনিত ঠাণ্ডা-জ্বর ভালো হয়।

যষ্টিমধুর চা

খাদ্যনালী ও পেট পরিষ্কার রাখতে সাহায্য করে যষ্টিমধু চা। এলডিএল অক্সিডশন রুখে হার্টের সমস্যা দূরে রাখে, টেস্টোটেরনের সঠিক মাত্রা নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ওজন কমাতেও সাহায্য করে এই চা।