সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মমতার, অভিযোগ নাকচ মুখ্য নির্বাচনী কর্মকর্তার

নিউজ ডেস্ক২৯ এপ্রিল ২০২৬১ মিনিট পড়া
কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ মমতার, অভিযোগ নাকচ মুখ্য নির্বাচনী কর্মকর্তার

সিল্কসিটিনিউজ ডেস্ক :

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিযোগ করেছেন কেন্দ্রীয় বাহিনী ‘গুণ্ডাগিরি করছে’ ও ‘ভুয়া ভোটদানে’ সাহায্য করছে।

তবে, তার অভিযোগ নাকচ করে দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল বলেছেন, “যেখান থেকেই সমস্যার খবর আসছে, আমরা কুইক রেনস্পন্স টিমের মাধ্যমে সমাধান করছি”।

মি. আগরওয়াল বলেছেন, “সবজায়গাতেই কেউ কেউ থাকে যারা গন্ডগোল সৃষ্টি করে। কেন্দ্রীয় বাহিনীর কোনও সদস্য যদি কোথাও সমস্যা করে, সেই জায়গা থেকে নির্দিষ্ট বাহিনী সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলে নির্বাচন কমিশন পদক্ষেপ করবে।”

তবে কেন্দ্রীয় বাহিনী কখনোই ভুয়ো ভোট দেয়নি বলে দাবি করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক।

এছাড়া শাসক ও বিরোধী দলগুলোর মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সে নিয়ে তিনি বলেছেন, “নির্দিষ্ট অঞ্চলের ব্যাপারে অভিযোগ পেলে পদক্ষেপ করা হবে।”

 

সূত্র: বিবিসি বাংলা