সদ্য প্রকাশিত
আন্তর্জাতিক

কেনিয়ায় পদার্থবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩০

নিউজ ডেস্ক১১ ডিসেম্বর ২০১৬১ মিনিট পড়া
কেনিয়ায় পদার্থবাহী ট্যাংকার বিস্ফোরণে নিহত ৩০

সিল্কসিটিনিউজ ডেস্ক:

পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় পদার্থবাহী ট্যাংকারের ধাক্কায় বিভিন্ন গা‍ড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন।

 

স্থানীয় সময় শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে দেশটির নাইরোবি-নাইভেসিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, ট্যাংকার চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কারণ এ দুর্ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে কমপক্ষে ১২টি গাড়ি পুড়ে গেছে। এরমধ্যে একটি পিএসভি ও বাকিগুলো ব্যক্তিগত গাড়ি ছিলো।

সূত্র: বাংলা নিউজ