লাইফ স্টাইল

কেক পুডিংয়ে ভালোবাসা

নিউজ ডেস্ক১৩ ফেব্রুয়ারি ২০১৯৩ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক:

রেড ভেলভেট কেক

যা লাগবে :

ময়দা ২৫০ গ্রাম, কোকো পাউডার ২ চা চামচ, বাটার ১০০ গ্রাম, চিনি ৩০০ গ্রাম, ডিম ২টি, টক দই আধা কাপ, তরল দুধ আধা কাপ, কফি ২ চা চামচ, লাল রঙ দেড় টেবিল চামচ, ভ্যানিলা এসেন্স ২ চা চামচ, বেকিং সোডা ১ চা চামচ, সাদা ভিনেগার ১ টেবিল চামচ।

যেভাবে করবেন :

প্রথমে ময়দার সঙ্গে কোকো পাউডার মিশিয়ে চালুনিতে চেলে রাখতে হবে। কুসুম গরম দুধে কফি মিশিয়ে এর সঙ্গে লাল রঙ এবং টক দই মিশাতে হবে। তারপর একটা একটা করে ডিম মিডিয়াম স্পিডে বিট করতে হবে। এবার ডিমের মিশ্রণে, ময়দার মিশ্রণটি দিয়ে মিশিয়ে তারপর কফির মিশ্রণ মিশিয়ে শেষ করতে হবে। সব শেষে ভ্যানিলা মিশাতে হবে।

একটি বাটিতে সিরকা নিয়ে তাতে বেকিং সোডা মিশিয়ে কেকের মিশ্রণে মিশিয়ে ফেলতে হবে। তারপর দেরি না করে তাড়াতাড়ি বেক করে ফেলতে হবে। প্যানে বাটার ব্রাশ করে কেকের মিশ্রণ ঢেলে প্রি-হিট করা ওভেনে ১৭০ ডিগ্রিতে ৪০-৪৫ মিনিট বা কেক না হওয়া পর্যন্ত বেক করতে হবে।

চকলেট স্পঞ্জ কেক

যা লাগবে : ডিম ৬টা, চিনি ১৫০ গ্রাম, ভ্যানিলা এসেন্স ২ চা চামচ, ময়দা ১৩০ গ্রাম, কোকো পাউডার ২০ গ্রাম। ক্রিমের জন্য- বাটার ৪০০ গ্রাম, আইসিং সুগার ২০০ গ্রাম, ভ্যানিলা এসেন্স ১ চা চামচ, আইস কিউব ২/৩টা। টপিংয়ের জন্য- চকলেট আধা কাপ, হুইপ ক্রিম আধা কাপ।

যেভাবে করবেন :

ট্রেতে অয়েল ব্রাশ করে সবদিকে কাগজ বিছিয়ে দিতে হবে। ডিম ও চিনি গরম পানির ওপরে বিট করুন। ভ্যানিলা দিন। ময়দা, কোকো পাউডার চেলে অল্প অল্প করে মিশাতে হবে। মোল্ডের অর্ধেক ঢেলে দিতে হবে। এবার প্রিহিট করা ওভেনে ১৮০ ডিগ্রিতে ২০-২৫ মিনিট বেক করতে হবে।

ক্রিমের জন্য :

বাটার ও আইসিং সুগার একসঙ্গে বিট করুন, ভ্যানিলা মিশিয়ে দিন। ভালোভাবে বিট করুন যেন চিনির দানা না থাকে।

কেক বেক হয়ে যাওয়ার পর ঠাণ্ডা করে কেক কাটার দিয়ে স্লাইস করে নিতে হবে। টারনিং টুলের ওপর রেখে বাটার ক্রিম দিয়ে ফিলিং দিতে হবে।

হুইপ ক্রিমের সঙ্গে কুকিং চকলেট মিশিয়ে ডবল বয়লারে গরম করে কেকের ওপরে ঢেলে দিন। এবার আপনার পছন্দমতো জেলি বা ক্রিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

পিস্তাশিও পুডিং

যা লাগবে :

লিকোইড দুধ ১ লিটার, পেস্তা বাদাম কুচি ৩ টেবিল চামচ, কনডেনন্স মিল্ক ১ টিন, গুঁড়া দুধ ৪ টেবিল চামচ, চায়না গ্রাস ২০ গ্রাম, গ্রিন কালার অল্প।

যেভাবে করবেন :

একটা ডেকচিতে দুধের সঙ্গে কনডেনন্স মিল্ক ও গুঁড়া দুধ মিশিয়ে জ্বাল দিন। পেস্তা বাদাম কুচি অর্ধেক দিয়ে দিন। আলাদা হাঁড়িতে গরম পানিতে চায়না গ্রাস দিয়ে জ্বাল করে ভালোভাবে মিশিয়ে এ দুধের মধ্যে ঢেলে দিন। অল্প কালার মিশিয়ে দিন। ঘন হলে নামিয়ে নেড়ে নেড়ে ঠাণ্ডা করুন।

এবার এ মিশ্রণটা বাটার লাগান মোল্ডে ঢেলে ফ্রিজে রেখে দিন। ১/২ ঘণ্টা বা পুডিং জমতে যতক্ষণ লাগে ততক্ষণ রাখুন। পুডিংটা জমে গেলে সার্ভিং ডিশে উল্টিয়ে সাজিয়ে পরিবেশন করুন।