সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কেউ বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরাতে পারবে না : আমীর খসরু

নিউজ ডেস্ক১৫ ডিসেম্বর ২০১৮১ মিনিট পড়া
কেউ বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরাতে পারবে না : আমীর খসরু

সিল্কসিটিনিউজ ডেস্ক:

চট্টগ্রাম-১১ আসনে বিএনপির প্রার্থী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন কেউ বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরাতে পারবে না।

আজ শনিবার নগরের ইপিজেড দুই নম্বর মাইলের মাথা এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। সকাল ১০টা থেকে আগ্রাবাদ ৩৮ নম্বর ওয়ার্ডের বেশ কয়েক জায়গায় আমীর খসরু গণসংযোগ করেন।

এ সময় জনগণ ধানের শীষে ভোট দিয়ে সারাদেশে দলীয় প্রার্থীদের বিজয়ী করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

আমীর খসরু বলেন, শত ষড়যন্ত্র করেও কেউ বিএনপিকে নির্বাচন থেকে দূরে সরাতে পারবে না। জনগণ বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে জয়যুক্ত করবে।