সদ্য প্রকাশিত
পিরোজপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৭ ১৬৯ বল হাতে রেখে বাংলাদেশকে হারাল শ্রীলঙ্কা তারেক রহমান গর্তে পড়েছেন : নাসীরুদ্দীন পাটওয়ারী ভারতে আশ্রয় নিয়েও ক্ষমতার মোহে শেখ হাসিনা দেশে নাশকতা করছেন : রিজভী গণভোটের রায় বাস্তবায়ন না করায় সন্ত্রাসী কর্মকাণ্ড বাড়ছে : জুবায়ের জলাবদ্ধতা নিরসনে কুতুবখালী খাল পরিষ্কার-পুনঃখনন করছে ডিএসসিসি চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্টগার্ডের প্রতিনিধি দল পাঁচ দিনে ২৮ অভিযোগ নিষ্পত্তি তথ্য কমিশনের মালিকপক্ষের ন্যূনতম মজুরির প্রস্তাবে সন্তুষ্ট নন শ্রমিক নেতারা চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টির আভাস, সারা দেশে কমতে পারে তাপমাত্রা
রাজনীতি

কৃত্রিম সাপোর্ট ছাড়াই কাজ করছে কাদেরের হৃদযন্ত্র

নিউজ ডেস্ক৭ মার্চ ২০১৯২ মিনিট পড়া
কৃত্রিম সাপোর্ট ছাড়াই কাজ করছে কাদেরের হৃদযন্ত্র

সিল্কসিটিনিউজ ডেস্ক:

ম্যাসিভ হার্ট অ্যাটাক করে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অবস্থার আরও উন্নতি হয়েছে।তার হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেয়া হয়েছে। কৃত্রিম সাপোর্ট ছাড়াই তাঁর হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে।

মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত ৫ সদস্যের চিকিৎসক দলের প্রধান ডা. ফিলিপ কোহের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট অধ্যাপক ডা. আবু নাসার রিজভী। তিনি ওবায়দুল কাদেরের সঙ্গে সিঙ্গাপুরেই রয়েছেন।বৃহস্পতিবার দুপুরে সেখানকার হোটেল লবিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক ডা. রিজভী বলেন, সেতুমন্ত্রীর কিডনি আগের তুলনায় অনেক ভালো অবস্থায় রয়েছে। ঘুমের ওষুধের পরিমানও কমিয়ে আনা হয়েছে। তিনি চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন।

তিনি আরও জানান, ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। সবমিলিয়ে তার শারীরিক অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে।

মাউন্ট এলিজাবেথে ডা কোহের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ওবায়দুল কাদেরের স্ত্রী বেগম ইসরাতুন্নেসা কাদের, সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও ডা. রিজভী প্রমুখ।

পরে হাসপাতালের লবিতে ডা. রিজভীর ব্রিফিংয়ে ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, সংসদ সদস্য ছোট মনির, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ প্রমুখ।

আগামীকাল শুক্রবার স্থানীয় সময় বিকাল ৪ টায় ডা. ফিলিপ আবারও ব্রিফ করবেন বলে এসময় জানান।