জাতীয়

কুড়িগ্রামে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক৯ আগস্ট ২০১৬১ মিনিট পড়া

সিল্কসিটিনিউজ ডেস্ক :

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিএসএফের গুলিতে নুরুল আমীন (৩৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন ।

 

মঙ্গলবার ভোরে রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের খেতারচর সীমান্তে এ ঘটনা ঘটে। নুরুল আমীন খেতারচর গ্রামের বাসিন্দা।

 

দাঁতভাঙা বিজিবির ক্যাম্প কোম্পানি কমান্ডার আবদুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 সূত্র :রাইজিংবিডি/