রাবি প্রতিনিধি:
মহান শিক্ষক দিবসে শহীদ ড. শামসুজ্জোহার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সদস্যরা।
এ দিবস উপলক্ষে শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত ড. জোহার সমাধিতে তারা এ শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে তারা ড. জোহাকে স্মরণ করে এক মিনিট নিরবতা পালন করেন।

এসময় সংগঠনটির উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক আরিফুর রহমান, সভাপতি চন্দন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সারাফাত অলি সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসানসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জি/আর









