সিল্কসিটিনিউজ ডেস্ক:
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পৃথক এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দু’জন শিশু অপহরণকারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৬ জুন) ভোর সাড়ে চারটার দিকে চিথলিয়া গ্রামের প্রবেশমুখ হাবাতগাড়ী ব্রিজের পাশে ও চিথলিয়া পাহাড়পুর এলাকার আমতলা মাঠে এ ‘বন্দুকযুদ্ধ’র ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার চিথলিয়া গ্রামের আক্কাছ আলীর ছেলে যুয়ার ও জহুরুলের ছেলে নাঈম।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা শিশু দেব দত্ত অপহরণের সঙ্গে জড়িত রয়েছে বলেও জানান ওসি রফিকুল।










