সদ্য প্রকাশিত
অপরাধ ও দুর্নীতি

কুষ্টিয়ায় ইয়াবাসহ ডিলার আটক

নিউজ ডেস্ক১৯ জানুয়ারি ২০১৮১ মিনিট পড়া
কুষ্টিয়ায় ইয়াবাসহ ডিলার আটক

সিল্কসিটিনিউজ ডেস্ক:

কুষ্টিয়ার মিরপুরে ১ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ মাসুদ ফকির (৪৫) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের দাবি মাসুদ একজন ইয়াবার ডিলার।

শুক্রবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক মাসুদ ওই এলাকার মৃত আহসান উল্লাহ ফকিরের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৪শ’ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

এ ব্যাপারে পরিদর্শক তারেক মাহমুদ বাদী হয়ে মিরপুর থানায় মামলা দায়ের করেছেন।

বাংলানিউজ